, , ,

যশোরে ৩৫ ইউপি নির্বাচনে ২১ নৌকা ১৪ বিদ্রোহী প্রার্থীর জয়

আরো খবর

 

একাত্তর ডেস্কঃ
কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া যশোরের ৩ উপজেলার ৩৫টি ইউনিয়ন পরিষদে তৃতীয় ধাপের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রোববার জেলার শার্শা, বাঘারপাড়া এবং মণিরামপুর উপজেলার এসব ইউপিতে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। যা চলে বিকাল ৪টায় পর্যন্ত। বেসরকারি ফলাফলে শার্শা উপজেলার ১০ টিইউনিয়নে ৫ টি আওয়ামী লীগ এবং অপর ৫টিতে বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন।মণিরামপুর উপজেলায় ১৬ টি ইউনিয়নে ৯টিতে আওয়ামী লীগ এবং ৭ টিতে বিদ্রোহীসহ অন্যান্য প্রার্থী নির্বাচিত হয়েছেন। বাঘারপাড়ায় ৯টি ইউনিয়নের মধ্যে ৭ টিতে আওয়ামী লীগ এবং ২ টিতে বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন।

মণিরামপুর প্রতিনিধি জানান,
বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়াই মণিরামপুরের ১৬ ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে নৌকার প্রার্থী ৯ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৫ জন এবং ২ জন বিএনপি সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে দায়িত্ব থাকা সূত্র থেকে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। চেয়ারম্যান পদে নির্বাচিতরা হচ্ছেন রোহিতা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দীন, কাশিমনগর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী তৌহিদুর রহমান, ভোজগাতী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (মোটর সাইকেল) প্রতীকের আব্দুর রাজ্জাক, ঢাকুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) প্রতীকের আইয়ুব হোসেন গাজী, হরিদাসকাটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) প্রতীকের আলমগীর হোসেন লিটন, মণিরামপুর সদর ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী (চশমা) প্রতীকের নিস্তার ফারুক, খেদাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল আলিম জিন্নাহ, ঝাঁপা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শামছুল হক মন্টু, মশ্বিমনগর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল হোসেন, চালুয়াহাটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (চশমা) প্রতীকের আব্দুল হামিদ সরদার, শ্যামকুড় ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন, খানপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (ঘোড়া) প্রতীকের সিরাজুল ইসলাম, দূর্বাডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাযহারুল আনোয়ার, কুলটিয়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শেখর চন্দ্র রায়, নেহালপুর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হুসাইন ফারুক হোসেন এবং মনোহরপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী (চশমা) প্রতীকের আকতার ফারুক মিন্টু বে-সরকারি ভাবে বিজয়ী হয়েছেন বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।

বেনাপোল প্রতিনিধি জানান,

যশোরের শার্শায় ১০টি ইউনিয়নের নির্বাচনে ৫টিতে নৌকা জিতেছে। বাকি ৫ আসনে জয় পেয়েছে বিদ্রোহীরা। এর আগে ৩ টি ইউনিয়নে বিদ্রোহীরা নির্বাচন থেকে সরে দাঁড়ালে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন চেয়ারম্যানরা।

বেসরকারি ভাবে পাওয়া খবরে জানা গেছে, ডিহি ইউনিয়নে হোসেন আলী, লক্ষনপুরে নৌকার প্রার্থী আনোয়ারা খাতুন, বাহাদুরপুরে মফিজুর রহমান, পুটখালি আব্দুল গফ্ফার সরদার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) গোগা ইউনিয়নে তবিবর রহমান, কায়বায় আলতাফ হোসেন, বাগআঁচড়ায় আব্দুল খালেক, উলশীতে রফিকুল ইসলাম( বিনা প্রতিদ্বন্দ্বিতায়) শার্শায় কবির হোসেন তোতা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই শার্শায় সুষ্ঠু নির্বাচন হয়েছে। তবে জাল ভোট দেবার অভিযোগে ২ জন কে আটক করা হয়েছে।
বাঘারপাড়া প্রতিনিধি জানান, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে যশোরের বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার ভোট গ্রহণের পর রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
চেয়ারম্যান পদে ৯টি ইউনিয়নের মধ্যে ৭টিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। অপর একটি ইউনিয়নে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি মার্কাার প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- জহুরপুর ইউনিয়নে নৌকার আসাদুজ্জামান মিন্টু, বন্দবিলা ইউনিয়নে ওয়ার্কার্স পার্টির হাতুড়ি মার্কার সবদুল হোসেন খান, রায়পুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর রশিদ স্বপন, নারিকেলবাড়িয়া ইউনিয়নে নৌকার বাবলু কুমার সাহা, ধলগ্রাম ইউনিয়নে নৌকার রবিউল ইসলাম, দোহাকুল ইউনিয়নে নৌকার আবদুল মোতালেব তরফদার, দরাজহাট ইউনিয়নে নৌকার জাকির হোসেন, বাসুয়াড়ি ইউনিয়নে নৌকার আমিনুর সরদার, জামিদিয়া ইউনিয়নে নৌকার আরিফুল ইসলাম তিব্বত।
রোববার তৃতীয় ধাপে যশোরের বাঘারপাড়ার ৯টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। কয়েকটি বিচ্ছন্ন ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ