নিজস্ব প্রতিবেদক: যশোর তালবাড়ীয়া ডিগ্রি কলেজের উদ্যোগে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডক্টর শাহনাজ পারভীন।
বিশেষ অতিথি ছিলেন খলিলুর রহমান ও ইঞ্জিনিয়র বিএম কামাল আহমেদ। উপস্থিত কৃতী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, সনদ, ফুল, ফল, মিষ্টি প্রদানের মাধ্যমে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে সকল কৃতী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আয়োজনে স্থানীয় ৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান – তালবাড়ীয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, আমেনা আহমেদ জিটি মডেল গার্লস স্কুল, দাখিল মাদ্রাসা, ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, সুলতানপুর মাধ্যমিক বিদ্যালয় ও শেখহাটি সফিয়ার রহমান মডেল একাডেমির মোট ১৭১ জন শিক্ষার্থী, অভিভাবক, প্রধান শিক্ষক ও সভাপতি এবং কলেজের বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ, কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও সদস্যবৃন্দ, এলাকার সম্মানিত সুধীজন, কৃতী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
