, , ,

যশোর-বেনাপোল রেললাইনে টায়ার জ্বালানোর ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ২

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরের শার্শা উপজেলায় যশোর-বেনাপোল রেললাইনের ওপর টায়ার জ্বালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে অজ্ঞাত ৩-৪ জন ব্যক্তি রেললাইনের ওপর টায়ার জ্বালায় বলে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়। তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় ও ঘটনার সঙ্গে গ্রেপ্তার দুজনের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া যায়নি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারপোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে কৃষক লীগের সক্রিয় কর্মী আকরাম আলী (৫৪) এবং কদমতলা গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে আওয়ামী লীগের সক্রিয় কর্মী আবদুর রশিদ (৫৫)।

আরো পড়ুন

সর্বশেষ