, , ,

রাজধানীর গুলশানে গোপন বৈঠক থেকে চৌগাছা আ.লীগ নেতাসহ আটক ৬

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের অভিযোগে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীসহ ছয়জনকে আটক করেছে গুলশান থানা পুলিশ।

 

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও ইব্রাহিম হোসেন (৩৩)।

 

গুলশান থানার ওসি দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৈঠক শেষে রাজধানীতে মিছিলের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আরো পড়ুন

সর্বশেষ