বেনাপোল (যশোর) প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে নাইম হোসাইন (১৪) কে স্থানীয় জনগণ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আটক নাইম হোসাইন উপজেলার লক্ষনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফুলসারা গ্রামের নিজ বাড়ি সংলগ্ন শিশুটির পিতার একটি মুদি দোকান বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালেশিশু কন্যাকে বসিয়ে সকালের নাস্তার জন্য বাড়ির ভিতরে যায় পিতা। এসময় নাইম হোসাইন শিশুটিকে দোকানে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এলে ধর্ষক নাইম পালিয়ে যায়।
পরে তার দোকানে থাকা সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখে স্থানীয়রা নাইমকে শনাক্ত করে। পরে বাড়ি থেকে তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে হেফাজতে নেওয়া হয়। ধর্ষক চেষ্টার অভিযোগে নাইমকে আটক করা হয়েছে। শিশুটি ভয়ে অসুস্থ্য হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (যার নাম্বার ৩১। তারিখ ২৩ জুলাই)। আটক আসামীকে বৃহস্পতিবার বিকালে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। #
