, , ,

শার্শায় নির্বাচনী সহিংসতায় নিহত ১ আহত ১৭ পুলিশের অভিযান জোরদার

আরো খবর

 

 

শার্শা ও বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে নৌকার কর্মীদের হামলায় কুতুব উদ্দিন নামে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬জন। তাদের গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সন্ধ্যায় দুই দফায় এ হামলার ঘটনা ঘটে। এর আগে পোষ্টার মারাকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যদের সমর্থকদের মধ্যে এক সংঘর্ষে দুই সদস্য প্রার্থীসহ ১১ জন মারাত্মক ভাবে আহত হয়েছে।
আহতরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৫টার দিকে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেনের এক সমর্থক রুদ্রপুর বাজারে গেলে তার উপর হামলা করে নৌকার প্রার্থী হাসান ফিরোজ টিংকুর কর্মীরা। এরপর সন্ধ্যার দিকে তারা আনারস প্রতিকের কর্মীদের কয়েকটি বাড়িতে লাঠিসোটা, দেশীয় অস্ত্র ও ককটেল বোমা নিয়ে হামলা করে। এসময় তাদের হামলায় মেম্বার প্রার্থী হবিবার, আক্কাচ, আজগার, মাসুদ, আইনাল, কুতুব উদ্দিন ও মন্টু আহত হন। তাদেরকে গুরুতর অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে কুতুব উদ্দিন মারা যান।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাতের কারণে কুতুব উদ্দিন মারা গেছেন। এছাড়া আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার করার উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে যশোরের নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান দাবি করেছেন, দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

শার্শায় পোস্টার মারাকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ : ১২ জন গুরুতর

পোষ্টার মারাকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যদের সমর্থকদের মধ্যে এক সংঘর্ষে দুই সদস্য প্রার্থীসহ ১১ জন মারাত্মক ভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। এর আগে সকালে একই ইউনিয়নের ভবানীপুর গ্রামে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও স্থানীয় মেম্বার প্রার্থী বাবলু রহমানের ভাই আরিফ ইকবাল (৩৮) কে কুপিয়ে আহত করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো হামলার আশংকা করছে এলাকাবাসী। ঘটনান্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।
আহতরা হলো নৌকা সমর্থক বর্তমান মেম্বার ও মেম্বার প্রার্থী হবিবার (৫০), আক্কাচ (৩৫), আজগার (৩৫), মাসুদ (২৫), আইনাল (৪০) ও মন্টু (৫০)। স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মেম্বার প্রার্থী ইকতিয়ার (২৫), আলাউদ্দিন (৫৫), আরশাদ (৬০), কুতুব (৩৫) ও সাহাবুদ্দিন (৪০)। এদের মধ্যে মন্টু ও আরশাদের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে রুদ্রপুর বাজারে পোস্টার মারা নিয়ে বর্তমান মেম্বার হবিবর রহমানের সাথে তার আপন চাচাতো ভাই মেম্বর প্রার্থী ইকতিয়ারের সাথে তর্ক হয়। এ সময় আরেক পক্ষ এসে তর্কে যোগ দিয়ে মারামারিতে লিপ্ত হয়। দেশিয় অস্ত্র রামদা, লাঠি লোহার রড নিয়ে একে অপরের কুপিয়ে ও মারপিট করে আহত করে। এদের মধ্যে হবিবর মেম্বার নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু ও চাচাতো ভাই ইকতিয়ার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেনের সমর্থক।
এদিকে সকালের দিকে কায়বা ইউনিয়নের ভবানীপুর গ্রামে নৌকার সমর্থক ভবানিপুরের মাসুম ও তার বাহিনীর লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ির দিয়ে পা ভেঙ্গে দেয় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও স্থানীয় মেম্বার প্রার্থী বাবলু রহমানের ভাই আরিফ ইকবালকে। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মন্টুকে যশোর জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ ব্যাপারে দুই চেয়ারম্যান প্রার্থী নৌকার বর্তমান চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, নির্বাচনের আগের দিনে এই মারামারি পরিকল্পিত ভাবে করা হয়েছে। ভোটারদের মধ্যে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য।
শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ টহল বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
লে ভর্তি করা হয়েছে। পুলিশ টহল বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। #

শার্শা প্রতিনধি জানান
আজ শার্শা উপজেলায় ১০টি ইউনিয়নে হচ্ছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। জামাত বিএনপির কোন প্রার্থী নেই নির্বাচনী মাঠে। আওয়ামীলীগের একাধিক চেয়ারম্যান প্রার্থী করছেন প্রতিদ্বন্দিতা। তবে প্রশাসনিক ঝামেলাই রয়েছেন অধিকাংশ প্রার্থী ও সমর্থকেরা। দফায় দফায় চলছে চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। শনিবার বিকালে শার্শার কায়বা রুদুপুর গ্রামে হবিবার ও ইফতেখার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ৪টি বোমা ও কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এসময় মিন্টু,আসাদ,ইফতেখার ও হবিবার সহ উভয় পক্ষের ১০জন আহত হয়েছে। এঘটনায় এলাকায় আতংক ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায়। অপরদিক শুক্রবার বিকালে শার্শার গোগা বাইদুরপুর সহ বিভিন্ন এলাকায় তান্ডব চালানো হয়েছে। আচমকা মারপিট ও ব্যাবসা প্রতিষ্টানে ভাংচুর চালানো হয়েছে। ফলে আতংকের মধ্যে রয়েছেন ভোটার ও সমর্থকেরা
স্বতন্ত্র প্রার্থী- তবিবর রহমান,সমর্থক আয়রা আসমা ও মাহবুর,আসিফ,জিয়ায়ুর ও নুর হোসেন বলেন, সাদা পোষাকের একটি দল হামলা চালায়। মারপিট ও হুমকি প্রদর্শন করেন।
তবে শুষ্ট নির্বাচনের লক্ষে কাজ করা হচ্ছে-কোন ভয়ভীতি হয়রানি নয় নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন সজাগ বলে জানান উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু।
ভোটার ও সমর্থকেরা রয়েছে আতংকে। ঘটছে ভাংচুর মারপিট ও প্রশাসন দিয়ে ভয়ভীতির অভোগ অধিকাংশ প্রার্থী ও সমর্থকদের।
এদিকে নির্বাচনে ডিহিতে আসাদুজামান মুকুল ও হোসেন আলীর মধ্যে হবে প্রতিদ্বদ্ধি। নৌকার জয়ের সমভবনা বেশী। নিজামপুরে নৌকা প্রার্থী আব্দুল ওহাব ও স্বতন্ত্র সেলিম রেজা বিপুল প্রতিদ্বদ্বিতা করছেন। এখানে বিপুলের জয়ের সমভাবনা বেশী। লক্ষনপুরে নৌকার আনোয়ারা ও আনারস প্রতীকে সামসুর রহমান প্রতিদ্বদ্বিতা করছেন। নৌকা জয় হবে বলে জানান ভোটাররা। বাহাদুরপরে নৌকার মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান,শার্শায় কবির উদ্দিন তোতা,লক্ষনপুরে আব্দুল গফ্ফার ও উলাশিতে রফিকুল ইসলামের বিজয়ী হবার সমভাবনা রয়েছে। গোগায় নৌকার আব্দুর রশিদ স্বতন্ত্র ও গোগায় তবিবর রহমান করছেন প্রতিদ্বদ্ধি। এখানে তবিবরে রয়েছে জয়ের সমভাবনা। কায়বায় মোস্তফা হাসান টিংকু নৌকা ও স্বতন্ত্র আলতাফ হোসেন আনারস প্রতিদ্বন্ধিতা করছেন। এখানে আলতাফ হোসেনের জয়ের সমভবনা রয়েছে। বাগআচড়া ইনিয়ন পরিষদে নৌকার প্রার্থী ইলিয়াজ কবির বকুল ও স্বতন্ত্র প্রাথী আব্দুল খালেক প্রতিদ্বদ্ধিতা করছেন। এখানে নৌকার বিজয় হবে বলে মনে করছেন ভোটার ও সমর্থকেরা।
শার্শা থানার ওসি বদরুল আলম জানান, আইনশৃঙ্থলা রক্ষায় ষ্টাইকিং ফোর্স কাজ করছেন। তবে দু একটি অনাকাংখিত ঘটনা ঘটেছে বলে জানান তিনি।#

 

 

বেনাপোলে র‌্যাবের অভিযানে অস্ত্রগুলিসহ আটক এক
নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোলের একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান ওয়ানশুর্টারগান, দুইটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত দেড়টায়। বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর গ্রামের বাদশা মল্লিকের ৫তলা বাড়ির নিচতলার একটি রুমের রান্নার জালানি শুকনা পাতার স্তুপ থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বাদশা। বাদশা ওই গ্রামের কেরামত আলীর ছেলে। র‌্যাব-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান জানান, এঘটনায় বেনাপোল পোর্ট থানায় বাদশাকে আসামি করে মামলা করা হয়েছে। তিনি আরও জানান বাদশার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে যশোর জেলার বিভিন্ন উপজেলায় একাধিক মামলা রয়েছে।

যশোরে র‌্যাবের অভিযানে গাজাসহ আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে এক কেজি গাঁজা সহ এক যুবককে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটক মাসুদ মোল্লা অভয়নগর উপজেলার বুইকাড়া গ্রামের নুর ইসলাম মোল্লার ছেলে। র‌্যাব-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান জানান, শনিবার দুপুর আড়াইটার সময় অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকার তেতুলতলা জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় অভয়নগর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।#

 

 

 

 

 

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ