কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এক সময় বাংলাদেশ ছিলো দারিদ্র্যপীড়িত, দুর্নীতি ও বিদ্যুৎ ঘাটতির দেশ। শেখ হাসিনা ক্ষমতায় এসে দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত করে, বিদ্যুৎ ঘাটতি দূর করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একেই বলে দুরদর্শিতা, একেই বলে নেতৃত্ব। এ কারণেই আজ সারাদেশে শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশচুম্বি।
তিনি আরো বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।
কেশবপুর উপজেলার পাঁজিয়ায় ৪দিনের বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে ও রিয়াজ লিটনের সঞ্চালনায় মঙ্গলবার সন্ধ্যায় পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা এবং যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইয়ার মাহমুদ, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান সাগর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সদস্য শেখ মনিরুজ্জামান মনি, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী হালদার, পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, পৌর কাউন্সিলর কামাল খান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগনেতা হাবিবুর রহমান খান মুকুল, পৌর ছাত্রলীগনেতা সাইফুল ইসলাম, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য শহিদুল্লাহ সরদার, প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সালমা বেগম, শিরিনা বেগম, মুক্তা খাতুন, সাধারণ ইউপি সদস্য আব্দুল হালিম, বৈদনাথ, কিশোর দেবনাথ, মশিয়ার রহমান প্রমুখ।#
