কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। আর এই ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যেকোনো অপশক্তিকে রুখে দিতে পারে।
মঙ্গলবার সন্ধ্যায় মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলকোট বালিকা বিদ্যালয় মাঠে ইউপি নির্বাচন পরবর্তী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বের বিস্ময়। অবকাঠামো, জ্বালানি, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিতা অব্যাহত রাখতে আমাদের সকলের সজাগ থাকতে হবে, দেশি-বিদেশি অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলতে হবে।
মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান সরদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম রুহুল আমিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম পিটু, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল।
আরো বক্তব্য রাখেন, মঙ্গলকোট ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল আহসান বাচ্চু, কেশবপুর উপজেলা স্বচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল গফুর গফ্ফার, ছাত্রলীগনেতা মাসুদ রানা জয় প্রমুখ।
কর্মী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এ এস এম আশিফুদ্দৌলা অলোক, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সরদার অলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান সাগর, যশোর জেলা যুবলীগনেতা শফিকুল ইসলাম জুয়েল, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম স¤পাদক ইয়ার মাহমুদ, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য শাহাদাৎ হোসেন, সদস্য শেখর রঞ্জন দাস, পাঁজিয়া ইফপির নব-নির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা যুব মহিলালীগের সভাপতি মিনু রানী হালদার, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দীন গাজী, সাধারণ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সাঈদ লাভলু, পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, পৌর কাউন্সিলর কামাল খান, উপজেলা ছাত্রলীগনেতা হাবিবুর রহমান খান মুকুল, পৌর ছাত্রলীগনেতা সাইফুল ইসলাম প্রমুখ।
