সাইফুজ্জামান মন্টুঃ বাগআঁচড়া প্রতিনিধি:যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে আজ মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। যা বর্তমান ডিজিটাল বাংলাদেশের মানুষ ভোগ করতে শুরু করেছে।
তাই এই নির্বাচনে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করার জন্য নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে। তাই মনে রাখতে হবে কোন স্বাধীনতা বিরোধী অপশক্তি যেন এদেশে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। স্বাধীনতা বিরোধীরা যদি ক্ষমতায় আসে তাহলে দেশ শতবছর পিছিয়ে যাবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে বাগআঁচড়া হাই স্কুল মাঠে বিশাল নির্বাচনী পথসভায় বক্তব্যে তিনি একথা বলেন।
বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্যে এমপি আফিল উদ্দিন বলেন, আওয়ামীলীগ ক্ষমতা আছে বলে আপনারা সকলে ভালো আছেন। ৭তারিখ ব্যালোটের মাধ্যমে বেঈমান দের জবাব আপনারাই দিবেন। আমি যদি সংগঠনকে বাইপাস করে চলতাম জননেত্রী আমাকে পাঁচপাঁচ বারে আমাকে নৌকা দিতেননা। এই নৌকা প্রতীক আমার নয় এই নৌকা প্রতীক বঙ্গবন্ধুর স্বাধীনতার।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্র কমিটির সদস্য নাজমুল হাসান, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালেহ আহম্মে মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবর রহমান, বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল ইসলাম, কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ শান্তি, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল, বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, বাগআঁচড়া প্রেক্লাবের সভাপতি সাইফুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাভাপতি আলী আহম্মদ, সাধারন সম্পাদক ইকবাল হাসান তুতুল, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদি হাসান অপু প্রমুখ।
