, , ,

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ইয়াবা ও মোবাইল যন্ত্রাংশ আটক

আরো খবর

সাদনান রহমান সিয়াম,সাতক্ষীরা:
বুধবার ও বৃহস্পতিবার, ১২ ও ১৩ আগস্ট ২০২৬ তারিখে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি ও চেকপোস্টে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ইয়াবা ও মোবাইল ফোনের যন্ত্রাংশসহ মোট ২৫ লাখ ৯০ হাজার টাকার পণ্য আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির টহলদল সাতক্ষীরা সদর থানার বালুর মাঠ এলাকা থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ইয়াবা আটক করে।

একই সময় কালিয়ানী বিওপির অভিযানে সাতক্ষীরা সদরের পাকার মোড় থেকে ৭ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কুশখালী বিওপির অভিযানে বাঘমারা থেকে ২ লাখ টাকার এবং কাকডাঙ্গা বিওপির অভিযানে কলারোয়া থানার ভাদিয়ালি এলাকা থেকে ৬ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করা হয়।

এছাড়া মাদরা বিওপি কলারোয়ার আমবাগান থেকে ৩ লাখ ৮০ হাজার টাকার এবং বাঁকাল চেকপোস্ট সাতক্ষীরা সদরের ঢালিপাড়া থেকে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

অভিযানে উপস্থিত স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানান।

আরো পড়ুন

সর্বশেষ