, , ,

সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর মহড়া

আরো খবর

ফারুক রহমান, সাতক্ষীরা:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলার  চারটি স্থানে  সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সকল ভোটকেন্দ্র পরিদর্শন (রেকি) সম্পন্ন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে কালিগঞ্জ সেনা ক্যাম্পে নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রস্তুতি যাচাইয়ে একটি সুসজ্জিত মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মহড়ায় ভোটকেন্দ্রে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের কৌশল  দেখান  সেনাসদস্যরা।

 

সাতক্ষীরা ৩৭ বীরের অধিনায়ক লে. কর্নেল নাভিদ হাসান জানান, ড্রোন, বডি ওর্ন ক্যামেরা ও সুরক্ষাআপসহ আধুনিক প্রযুক্তি  ব্যবহার করে নজরদারি ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ