সাতক্ষীরা প্রতিনিধি :
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাঁধাগস্ত করতে সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রেসব্রিফিং নিয়ে সাংবাদিকদের একাংশ মিথ্যাচারে লিপ্ত রয়েছেন।
তারা সাধারণ জনগণসহ রাস্ট্রের গুরুত্বপূর্ণ অধিদপ্তরের কর্তাদের বিভ্রান্তিতে ফেলে নিজেদের স্বার্থ হাসিলের অপপ্রয়াস চালাচ্ছে। কতিপয় মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে জেলা প্রশাসককে নিয়ে ফলাও করে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার হওয়ায় জেলায় কর্মরত প্রকৃত সাংবাদিকরা বিস্মিত হয়েছেন।
জানা যায়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার প্রচারণার জন্য সাংবাদিকদের নিয়ে বুধবার (১৩ মে) বেলা ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের অয়োজনে এই অনুষ্ঠানে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরা যথা সময়ে সম্মেলন কক্ষের নির্ধারিত অসনে বসেন। কিছু সময় পরে প্রেস ব্রিফিং শুরুর প্রাক্কালে সাংবাদিকদের একটি অংশ সম্মেলন কক্ষে প্রবেশ করে সামনের দিকে চেয়ার খালি না পেয়ে উচ্চ স্বরে বলতে থাকেন সিনিয়র সাংবাদিকদের বসার কোন ব্যবস্থা রাখা হয়নি কেন ? তখন আয়োজক কর্তৃপক্ষ বলেন, একটু অপেক্ষো করেন বসার ব্যবস্থা করা হচ্ছে। এরপরও তারা হৈ হট্টগোল করে সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান।
এসময় সেখানে উপস্থিত বিভিন্ন মিডিয়ায় কর্মরত শতাধিক সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা বিব্রতবোধ করেন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে গিয়ে কয়েকটি মিডিয়া মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করে, যা পেশাদার সাংবাদিকদের জন্য অসম্মানজনক।
একর্পায়ে প্রেসব্রিফিং শুরু হয়। এসময় সরকারের ফ্যামিলি কার্ড, নদী ও খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি, কৃষি কার্ড ও কৃষি ঋণ মওকুফের সুফলসহ জনকল্যাণমূলক গৃহীত সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, সাতক্ষীরার নবাগত জেরা প্রমাসক মিজ কাউসার আজিজ।
জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসরামেন সঞ্চালনায় অনুষ্টানে অতিরিক্ত জেলা প্রমাসক বিঞ্চুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ শাহিনুর রহমান চৌধুরি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধ জি,এম মনিরুল ইসাম মিনি, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রকাশক নূর ইসলাম, নির্বাাহি সম্পাদক আবু তালেব মোল্যা, দৈনিক যুগের বার্তার নির্বাহি সম্পাদক ও প্রেসক্লাবের নির্বাহি সদস্য হাবিবুর রহমান হাবিব, দৈনিক সকালের খবরের নির্বাহি সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জমান বাবু, দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক ও প্রকাশক মো: শাহ আলম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার এম কামরুজ্জামন , দেশ টিভির শরিপুল্লাহ কাওসার সুমন, চ্যানেল ২৪ এর আমিনা বিলকিস ময়না, দৈনিক ইনকিলাব ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য ক্রীড়া ও সংস্কৃতি পরিষেদের আক্তারুজ্জামান বাচ্চু, ঢাকা প্রতিদিন এর খন্দকার আনিসুর রহমান, অর্থ সম্পাদক ও নয়াদিগন্তের মুহাঃ জিল্লুর রহমান, নির্বাহি সদস্য ও এটিএন নিউজের এম জিল্লুর রহমান, বনিক বার্তার গালাম সরোয়ার, নিউজ ২৪ এর মনিরুল ইসরাম মনি, দৈনিক জনতার বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায় , গ্রামের কাগজের এস এম রেজাউল ইসলাম, দৈনিক তথ্যের রফিকুল ইসলাম শাওন, দৈনিক সকালের সময় এস কে কামরুল হাসান,দৈনিক প্রজন্ম একাত্তররের সম সাদনান রহমান সিয়াম, দৈনিক সবুজ নিশানের মীর মোস্তফা আলি, দৈনিক আলোটরশের গাজী হাবিব, খোলা কাগজের ইব্রাহিম খলিল, দৈনিক আমার বার্তার মীর আবু বকরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলোকট্রনিক মিডিয়ায় কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
