, , ,

সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনে ৪ জেলেকে অপহরণ, মুক্তিপণের বিনিময়ে একজন মুক্ত

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সুন্দরবনের দস্যুতা আবার ফিরে এসেছে। সাতক্ষীরার পশ্চিম সুন্দরবন থেকে মাছ ধরতে যাওয়া চারজন জেলেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে বনদস্যুরা। এই ঘটনায় বনদস্যু জিয়া বাহিনীর নাম আসছে।

এর মধ্যে একজন জেলে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়ে ফিরে এসেছেন। বাকি তিনজন এখনো নিখোঁজ। তাদের বাড়ি শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে।

ছাড়া পাওয়া জেলের নাম খোকা গাজী। এখনো আটকে আছেন একই গ্রামের মাছুম পাড়, আহম্মাদ শেখ এবং শহিদ গাজী।

পরিবারের সাথে কথা বলে জানা গেছে, বুড়িগোয়ালিনী ঘাট থেকে সরকারি পাস নিয়ে ৫ দিন আগে তারা সুন্দরবনে ঢোকেন। রোববার রাতে বাদুড়ঝুলি খালে একদল সশস্ত্র ডাকাত তাদের ঘিরে ফেলে। মারধর করে চারজনকেই বনের ভেতর নিয়ে যায়।

এরপর শুরু হয় মুক্তিপণের জন্য ফোন। খোকা গাজীর বাড়িতে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করে ডাকাতরা। গরিব পরিবারটি ধারদেনা করে বিকাশে টাকা পাঠায়। টাকা পেয়ে মঙ্গলবার ভোরে খোকা গাজীকে মুক্তিদেয় জলদস্যরা।

খোকা গাজী ফিরে এসে জানান, “বনের ভেতর আমাদের মতো আরও অনেক জেলেকে ধরে রেখেছে ওরা। খুব মারধর করেছে। এখন বলছে বাকি তিনজনের জন্য ৫০ হাজার করে দেড় লাখ টাকা না দিলে মেরে ফেলবে।”

এই খবরে মাছুম, আহম্মাদ ও শহিদের বাড়িতে কান্নার রোল পড়েছে। পরিবারের লোকজন বলছেন, দিনমজুরি করে খাওয়া মানুষ, দেড় লাখ টাকা কোথায় পাবেন তারা। তারা সরকারের কাছে ছেলেদের জীবিত ফেরত চেয়েছেন।এ ব্যাপারে সাতক্ষীরা রেঞ্জের এসিএফ শাহীনুর ইসলাম বলেন, ঘটনাটি তিনি মৌখিকভাবে শুনেছেন। কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে উদ্ধারের ব্যবস্থা নেবেন

আরো পড়ুন

সর্বশেষ