লোহগড়া(নড়াইল) প্রতিনিধি:নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পারমল্লিকপুর গ্রামের বাসিন্দা ৫ টি গরু হজম করার অভিযোগ উঠেছে মহব্বত নামে এক যুবকের বিরুদ্ধে।
গত ১২ এপ্রিল লোহাগড়া মৎস্য অফিস কতৃক গরু বিতরনের অনিময় ও আত্মসাৎ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর নড়চড়ে বসে মৎস্য অফিসসহ স্থানীয় লোকজন।
এতেকরে আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে গরু বিতরনের সুপ্ত রহস্য। এলাকাবাসী জানায় পারমল্লিকপুর গ্রামের মোঃ মহব্বত হোসেন (মহব) তিনি গরু বিতরনের প্রথম দিন নিজ এলাকার একটি ভ্যান নিয়ে ৩ টি গরু গ্রহণ করে ওই ভ্যানে নিয়ে হাটে গরু বিক্রি করে।পরবর্তী দিন আরো ২ টি গরু নিয়ে হাটে বিক্রি করে দেন ওই মহব। মহব লোহাগড়ার গরু কান্ডে সর্বমোট ৬০গরু থেকে ৫ টি গরু একাই হজম কছেন।
এলাকাবাসী জানায় মহব গরু পাইয়ে দেয়ার কথা বলে তাদের কাছ থেকে ১০/১৫ হাজার টাকা নিয়ে ছিলেন। পরবর্তীতে চাপের মুখে টাকা ফেরত ও দেন। প্রশ্ন উঠেছে জেলেদের জন্য বরাদ্দ গরু মহববত কি ভাবে নিলেন। একটি না পাঁচটি গরু তার নামে কি ভাবে ছাড় করা হলো।
গরু আত্মসাৎকারী মহবের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ব্যাবহারিত ফোন নং (০১৯৩৯১০৬৫০৬) টি রিসিভ হয়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম খানের মোবাইল ফোনে (০১৭১৫৮২১৮১৩) একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেটিজেনদের ধারনা দালাল চক্র ও কর্মকর্তা এমন ঘটনা ঘটিয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদে শাস্তি দাবি করছি।
