পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা।। পাইকগাছায় বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এর ১৬২ তম জন্মবার্ষিকী পিসিরায়ের স্মৃতি স্তম্ভে মাল্যেদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
বুধবার সকালে পিসিরায়ের জন্ম ভূমিতে পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,মেয়র সেলিম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাত হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উপস্থিত ছিলেন প্রতত্ত বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল সাইফুল ইসলাম,ওসি রফিকুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক মঈনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন কুমার সাধু, চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার , আঃ সালাম কেরু, শংকর দেবনাথ।
