বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ: বেহেস্তের প্রলোভন দিয়ে ধানের শীষ ঠেকানো যাবে না

আরো খবর

সাদনান রহমান সিয়াম,সাতক্ষীর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে পারুলিয়া বাসস্ট্যান্ডে পারুলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পারুলিয়া বাসস্টান্ডের এই নির্বাচনী জনসভায় নারী পুরুষের ঢল ধানের শীষের বিজয়ে গণজোয়ার উঠেছে। দলীয় নেতাকর্মীরা সবাই এককাতারে। সাতক্ষীরা-২আসনে ধানের শীষের এই গণজোয়ার ইনশাআল্লাহ বিজয় ইনশাআল্লাহ আমাদের হবেই। বেহেস্তের প্রলোভন ও ভয়-ভীতিতে ধানের শীষের গণজোয়ার ঠেকাতে পারবেন না ইনশাআল্লাহ। শিবিরের ছেলেরা আমার ধানের শীষের ব্যানার ছিড়ছে। আপনারা আমাকে চেনেন আমিও আপনাদেরকে চিনি। ধৈর্যের বাঁধ ভেঙে দিবেন না।

 

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা প্রমুখ। নির্বাচনী জনসভায় পারুলিয়ার ১৭ জন যুবক জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে বিএনপিতে যোগ দেয়।

এ সময় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান শরাফী।

 

আরো পড়ুন

সর্বশেষ