নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যশোর শহর অটো রিকসা ও ভ্যান শ্রমিক-মালিক ঐক্যপরিষদ।
বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরের গোলাম মাজেদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় এ প্রত্যয় জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সভাপতিত্ব করেন যশোর জেলা রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হাসেম।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকার কারণে যশোর-৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলমত নির্বিশেষে ভোট দিয়ে অনিন্দ্য ইসলাম অমিতকে জাতীয় সংসদে পাঠানোর আহ্বান জানান তারা।
সভায় অটো রিকসা ও ভ্যান শ্রমিক-মালিক ঐক্যপরিষদের কয়েকশ’ সদস্য উপস্থিত ছিলেন।

