ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোরের চৌগাছায় একটি চায়না পিস্তল ও চারটি ভারতীয় এয়ার গান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আন্দুলিয়া বিজিবি কমান্ডার সজীব হোসেন জানান, শুক্রবার রাতে (৬ই ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে আন্দুলিয়া বিজিবি টহল দল ভারত সংলগ্ন দৌলতপুর গ্রামের মাঠের ৪৩ নং পিলার সংলগ্ন মেহগনিবাগান থেকে একটি চাইনিজ পিস্তল (গ্যাসগান), চারটি ভারতীয় এয়ারগান, ১৪ পিচ ব্যাক সাইড ইউ, ২৯ পিচ ফ্রন্ড সাইড টিপ ও ৩০ পিচ ট্রিগার স্প্রিং, পরিত্যক্ত অবস্থায় দেখতে পান করেন। পরে উদ্ধার করে চৌগাছা থানায় জমা দিয়েছেন।
এব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে। চৌগাছা থানার ওসি রেজাউল করিম সত্যতা স্বীকার করেছেন।

