আব্দুস সবুর আল আমিন কপিলমুনি( খুলনা ):
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা–৬ (কয়রা–পাইকগাছা) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পির পক্ষে শুক্রবার বিকেলে হরিঢালি ৮ নম্বর ওয়ার্ডের জনসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মিছিলটি বিভিন্ন সড়ক পরিদর্শন করে উত্তর সলুয়া মাদ্রাসা মোরে গিয়ে শেষ হয়। মিছিলটি নেতৃত্ব দেন মিজানুর রহমান । এ সময় ধানের শীষ প্রার্থীর পক্ষে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।পথসভা ও মিছিলে উপস্থিত ছিলেন এক নম্বর হরিঢালি ইউনিয়নের ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল গফুর মেম্বার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আরও উপস্থিত ছিলেন মোঃ সামাদ সরদার, আমিরুল সরদার, কবির গাজী, হালিম মোড়ল, আমিরুল বিশ্বাস, আফজাল মজলিস, মামুন মজলিস, ও শাহিনুর মোড়ল, প্রমুখ।

