বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় ফসলি জমি কেটে রাস্তা নির্মাণের অভিযোগ,ক্ষতি পুরণ দাবি

আরো খবর

ভ্রাম্যমান প্রতিনিধি:
ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের আন্দোলপোতা গ্রামে প্রায় ১০০ জন কৃষকের ফসলি জমি কেটে প্রায় ৪ হাজার মিটার রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে। কৃষকরা অভিযোগ করেছেন, কাজের আগে তাদের নোটিশ দেয়া হয়নি এবং কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নেই।

কৃষক লাল্টু মেম্বার বলেন, “আমাদের জমি কেটে দেওয়া হয়েছে, কিন্তু আগে কোনো নোটিশ দেয়া হয়নি। ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা নেই। উন্নয়ন হোক, কিন্তু আমাদের অধিকার রক্ষা হোক।”

অপর কৃষক রশিদ বলেন, “ফসলি জমিই আমাদের আয়ের প্রধান উৎস। জমি নষ্ট হলে জীবিকা বাধাগ্রস্ত হয়। আমরা চাই সরকার সুষ্ঠু তদন্ত করে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করুক।”

দেশের আইন অনুযায়ী, ব্যক্তিমালিকানাধীন জমি ক্ষতিগ্রস্ত হলে কৃষককে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক। তবে ঠিকাদারদের পক্ষ থেকে জানানো হয়েছে, খড়পধষ এড়াবৎহসবহঃ ঊহমরহববৎরহম উবঢ়ধৎঃসবহঃ (এলজিইডি) রাস্তা নির্মাণের জন্য ক্ষতিপূরণ দেয় না।

এলাকাবাসীর অভিযোগ, উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটি কৃষকের অধিকার ক্ষুণ্ণ করার বিনিময়ে হওয়া উচিত নয়। তারা সরকারের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিপূরণ নিশ্চিত করার আবেদন করেছেন।

এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন, এটা মিমাংসিত বিষয়। হাতেগোনা দু একজন অভিযোগ করেছেন। কিন্তু ওই এলাকার সবাই রাস্তা নির্মাণের ব্যাপারে একমত পোষণ করেছেন। তারপরও এলাকাবাসী মিলে রাস্তা বন্ধ করার বিষয়ে সিধান্ত নিলে কাজ বন্ধ করে দেওয়া হবে।

 

আরো পড়ুন

সর্বশেষ