বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চিহ্নত সন্ত্রাসী পিচ্চি রাজার স্ত্রী আটক,গাঁজা-ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

আরো খবর

শহিদ জয়: 
যশোরে চিহ্নিত মাদক ব্যবসায়ী তৃষ্ণা আক্তার প্রিয়া ওরফে তৃষ্ণা (২৪)কে আটক করেছে পুলিশ। তিনি যশোরের শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪২ পুরিয়া গাঁজা, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪২ হাজার ৪শ’ টাকা উদ্ধার করা হয়।আটক তৃষ্ণা শহরের রেলগেট পশ্চিম পাড়ার খোদেজার বাড়ির ভাড়াটিয়া।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানান, বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ষষ্টিতলা পাড়ার রেলবাজার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্য দিয়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে গাঁজা, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ বলেন, তৃষ্ণা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১০টি মামলা চলমান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, আটক তৃষ্ণার চতুর্থ স্বামী যশোরের শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
শহিদ জয়

আরো পড়ুন

সর্বশেষ