বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মহম্মদপুরে শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

আরো খবর

মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধি:মাগুরার মহম্মদপুর উপজেলায়-১০ বছরের এক কণ্যা শিশুকে সেমাই খাওার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাওয়ালীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।পুলিশ অভিযুক্ত ইন্দ্রজিৎ সাহাকে (৪৫) কে আটক করেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কাওয়ালীপাড়া গ্রামের ওই শিশুকে সেমাই খাওয়ার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি কলাবাগানে নিয়ে যান ইন্দ্রজিৎ। সেখানে জোরপূর্বক নির্যাতনের চেষ্টা চালালে শিশুর চিৎকার ও স্বজনদের উপস্থিতিতে বিষয়টি জানাজানি হয়। একপর্যায়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্তকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

জানা গেছে, আটক ইন্দ্রজিৎ সাহার আদি বাড়ি মাগুরা সদরের রামনগর এলাকায়। সেখানেও তার বিরুদ্ধে ইতিপূর্বে ধর্ষণের অভিযোগ রয়েছে। ওই এলাকায় জনরোষের মুখে বিতাড়িত হয়ে সে কাওয়ালীপাড়া গ্রামে এসে নতুন বসতি গড়ে তোলে।

ঘটনার পর মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ শাহনুর জামান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,”ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়।

ইতোমধ্যে মামলা দায়েরসহ কঠোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। বর্তমানে ভিকটিম শিশুকে প্রয়োজনীয় আইনি ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ