বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় স্মৃতি সৌধে বিশৃঙ্খলার মধ্যে দিয়ে পুষ্প মাল্য অর্পণ 

আরো খবর

পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা:
পাইকগাছায় শহীদ স্মৃতি সৌধে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোর থেকে উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়। সূর্য দ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই ভোর ৬টা১ মিনিটে  উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ পুষ্প মাল্য অর্পণ করেন।
পরে সঞ্চালক রাজনৈতিক দল না ডেকে আনসার ভিডিপির নাম ঘোষণা করলে  উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তুমুল হৈচৈ হট্টগোল শুরু করেন ।
সরকারি দল হিসেবে তাদেরকে যথার্থ মূল্যায়ন না করায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছে কঠোর ভাবে প্রতিবাদ জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এম এনামুল হক।
পরে হট্টগোল শান্ত হলে পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ,আনসার ও ভিডিপি, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, পাইকগাছা প্রেসক্লাব, কমিউনিস্ট পার্টি, পল্লী বিদ্যুৎ সমিতি, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ,ষোল আনা ব্যবসায়ী সমবায় সমিতি সহ বিভিন্ন সংগঠন পূষ্প মাল্য অর্পণ করেন।
জাতীয় পতাকা উত্তোলন না করা বিষয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী রুহুল আমিন জানান, জাতীয় পতাকা উত্তোলন না করা বিষয়  সরকারিভাবে নিষেধ আছে কি না জানি না তবে বিস্তারিত উপজেলা নির্বাহী অফিসার  বলতে পারবেন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর  মোবাইলে কল দিলেও রিসিভ না হওয়ায় মন্তব্য পাওয়া যায় নি। এ দিকে উপজেলা পরিষদের সি এ কৃষ্ণ পদ মন্ডল মোবাইল করে জানান, জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, পতাকা আমি উত্তোলন করে ছিলাম।

আরো পড়ুন

সর্বশেষ