শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় অস্ত্র গুলিসহ সন্ত্রাসী ইয়ার আলী গ্রেফতার

আরো খবর

সাদনান রহমান সিয়াম; সাতক্ষীরা:
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য ইয়ার আলীকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সন্ধ্যা প্রায় ৭টা ২০ মিনিটে কালীগঞ্জ থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
সাতক্ষীরার পুলিশ সুপারের নির্দেশনা এবং কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ও ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালান।অভিযানকালে শংকরপুর গ্রামের মোহাম্মদ আলমগীর (৪০)-এর বাড়ির সামনে থেকে কুখ্যাত সন্ত্রাসী ইয়ার আলী (৩৫), পিতা জব্বার আলী তালুকদারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইয়ার আলী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার নামে আদালতে দুইটি গ্রেফতারি পরোয়ানাও (ওয়ারেন্ট) রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় আরিফুল ইসলাম উজ্জ্বল (৩৫), পিতা মাহমুদ আলী বিশ্বাস, গ্রাম বেনাদনা বিশ্বাস পাড়া, থানা কালীগঞ্জ, জেলা সাতক্ষীরাকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ