রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

তালায় রাস্তা নির্মাণে দুর্নীতি, খোঁচা দিলে উঠে যাচ্ছে পার্কিংটাইলস

আরো খবর

শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা :

‎সাতক্ষীরার তালায় রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলা সহকারী প্রকৌশলীর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজ সিডিউল অনুযায়ী বস্তবায়ন করছে না বলে দাবি স্থানীয়দের। কাজ শেষ হওয়ার ১৪ দিনে উঠে যাচ্ছে পার্কিংটাইলস।

 

‎ জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাংলো থেকে মূল সড়ক পর্যন্ত ১শ মিটার রাস্তা ঢালাইসহ পার্কিংটাইলস করণ প্রকল্প উপজেলা প্রকৌশল অধিদপ্তর প্রায় ১০ লক্ষ টাকায় বাস্তবায়ন করেছে। দরপত্রের মাধ্যমে কলারোয়ার এমডি আশরাফ আলী কার্যাদেশ প্রাপ্ত হয়ে জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। উপজেলা সহকারী প্রকৌশলী স্বজল কুমার শীল প্রকল্পটি তদারকির দায়িত্বে ছিলেন।

‎ চলতি মার্চের ১৫ তারিখে কাজটি শেষ করা হয়েছে। এরই মধ্যে রাস্তা থেকে হাত দিয়ে খোঁচা দিলে টাইলস উঠে যাচ্ছে। কাজের মান খারাপ হওয়ায় বিগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিলের অনুমোদন দেননি। টাইলস মিস্ত্রি শাহিন গাজি সংস্কারের জন্য লোকজন নিয়ে টাইলস উঠিয়ে ফেলছেন। এসময় তিনি বলেন, ঢালায়ের উপর বালুর সাথে পরিমান মতো সিমেন্ট না দেয়ায় টাইলস উঠে যাচ্ছে। সে কারণে সংস্কারের জন্য টাইলস উঠিয়ে ফেলা হচ্ছে।

‎স্থানীয় রুহুল আমিন, আব্দুর রহমান, জয়দেব বলেন, আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে গোসল করতেব আসি। এরা ঢালাই করার সময়ও ঠিকমতো সিমেন্ট দেয়নি। টাইলস বসানোর সময় আরও কম দিয়েছে। পা দিয়ে চাপ দিলেই টাইলস উঠে যাচ্ছে। সহকারী প্রকৌশলী স্বজল শীল মোটা অংকের টাকা ঘুষ নিয়ে দাঁড়িয়ে থেকে এই অনিয়ম করেছেন।

‎ঠিকাদর এমডি আশরাফ আলী বলেন, এই কাজটি আমি পেলেও ঠিকাদার জাহাঙ্গীর হোসেন করছেন। কোনো অনিয়ম হয়েছে কি না জানা নেই। আপনারা জাহাঙ্গীর হোসেনের সাথে কথা বলেন।

‎উপজেলা সহকারী প্রকৌশলী স্বজল কুমার শীল বলেন, কাজে কোনো অনিয়ম হয়নি। টাইলস বসানোর পরে ঠিকমতো পানি না দেয়ায় জমেনি। তারপরও ঠিকাদারি প্রতিষ্ঠানকে সংস্কারের নির্দেশনা দেয়া হয়েছে এবং কাজও শুরু করেছে।

‎উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার বলেন, আমি বাইরে আছি, এবিষয়ে পরে আপনার সাথে কথা বলবো।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা বলেন, আমি নুতন এসেছি। এখনো সব কাজ দেখা হয়নি। উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে পদক্ষেপ নেয়া হবে।

 

আরো পড়ুন

সর্বশেষ