মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ):ঝিনাইদহের কালীগঞ্জের আয়েশা ফিলিং স্টেশনে তেল নিতে আসা একাধিক মোটরসাইকেল আরোহিকে মারধরের অভিযোগ উঠেছে কালীগঞ্জ থানার এএসআই মামুনের বিরুদ্ধে।
শনিবার সকাল ১০ টার দিকে শহরের আয়েশা ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকরা তেল নিতে গেলে বেপরোয়া আচরন শুরু করেন এএসআই মামুন । ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে তুমুল সমালোচনার সৃষ্টি হলে তাকে ঝিনাইদহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয় ।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন , তাকে (এএসআই মামুন) ইতিমধ্যে ঝিনাইদহ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আর কোন মন্তব্য করতে রাজি হননি ।

