, , ,

সাংবাদিক সাব্বির শোভনের মায়ের ইন্তেকাল,নেতৃবৃন্দের শোক  

আরো খবর

বাঁকড়া (ঝিকরগাছা) প্রতিনিধি:ঝিকরগাছা সেবা সংগঠনের অন্যতম কার্যকরী সদস্য, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক প্রজন্ম ৭১ পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি সাব্বির শোভনের মা রাশিদা বেগম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার পদ্মপুকুর এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, প্যানক্রিয়াটিস ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিন আসর নামজ বাদ মরহুমার নামাজে  জানাজা  রঘুনাথনগর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে, তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু এবং সাধারণ সম্পাদক জাফর ইকবাল। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে প্রজন্ম একাত্তর পরিবার। পত্রিকার সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু ও বার্তা সম্পাদক অসীম বোস মরহুমার বিদায়ী আতনার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন।

জানাজার নামাজে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

সর্বশেষ