লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগসহ সকল প্রকার রাজনীতি থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন লোহাগড়া পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ শেখ।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে নড়াইলের লোহাগড়ার স্থানীয় রেস্তারায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হানিফ শেখ বলেন, তিনি রামপুর গ্রামের বাসিন্দা, পিতা মোঃ আবু বকর শেখ। তিনি দীর্ঘদিন লোহাগড়া পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, “বর্তমানে আমার শারীরিক অসুস্থতা এবং পারিবারিক সমস্যার কারণে সকল প্রকার রাজনীতি থেকে অব্যাহতি নিলাম। কারো প্ররোচনা ছাড়া নিজ ইচ্ছায়, সজ্ঞানে আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক অঙ্গ সংগঠনের কর্মকাণ্ড থেকে পদত্যাগ করলাম।”
এ সময় তিনি তার নামের পাশে থাকা পদ ও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দেন।
