, , ,

যশোরে ৩৬০০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক

আরো খবর

বিশেষ প্রতিনিধি:যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী পলাতক রয়েছেন।

রোববার (৩ মে ২০২৬) দুপুরে যশোর শহরের নতুন উপশহর এ-ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে রোজিনা সাইফুল (৩৯)কে গ্রেফতার করা হয়। এ সময় তার স্বামী সাইফুল ইসলাম (৪০) পালিয়ে যান।

অভিযান সূত্রে জানা যায়, নতুন উপশহরের এ-ব্লকের ৩১৩ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন রোজিনা ও তার স্বামী। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘর তল্লাশি করে ৩৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার রোজিনা সাইফুল যশোর শহরের নতুন উপশহর এলাকার বাসিন্দা। তাদের স্থায়ী বাড়ি যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী বিশ্বাসপাড়া গ্রামে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ