, , ,

লোহাগড়া প্রতিবন্ধী শিশু ধর্ষিত

আরো খবর

লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে ফার্নিচারের দোকানে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।

গত ২ এপ্রিল দুপুরের পৌরসভার আলামুন্সির মোড় এলাকায় আকতার খানের ফার্নিচারের দোকানে এঘটনা ঘটে।আকতার খানের বাড়ি উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামে। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে ফার্নিচারের ব্যাবসা করেন।

স্থানীয় ও ভিকটিম সুত্রে জানাগেছে ওই মেয়েটি ২ মে দুপুরের দিকে ওই এলাকায় ঘোরাঘুরি করছিলো। ইতিমধ্যে বৃষ্টি নামলে জয়পুর ইউনিয়নের আড়িআরা গ্রামের ও আলামুন্সির মোড়ে ফার্নিচারের দোকানের মালিক আকতার খান ওই মেয়েকে দোকানে ডেকে নিয়ে ফুসলিয়ে ৫ শত টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে জোর করে ধর্ষণ করে।

পরে স্থানীয়রা জানতে পেরে ঘটনা ধামাচাপা দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং ঘটনা কাউকে বলতে নিষেধ করে।

ঘটনা জানতে পেরে সাংবাদিকরা মাঠে নামলে সকল তথ্য বেরিয়ে আসে এবং ধর্ষিতা শিশু সকল ঘটনা খুলে বলে।
এঘটনায় ওই শিশুর পিতা ইসলাম শেখ কান্নাজড়িত কন্ঠে বলেন আমি দিনমজুর গুচ্ছ গ্রামে বসবাস করি যে আমার মেয়েকে যে ধর্ষণ করেছে আমি তার দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।

এঘটনায়  ধর্ষক আকতার খার সংগে মোবাইলে যোগাযোগ করে  পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার বিশ্বাসের সাথে কথা হলে তিনি বলেন ভিকটিম আমাদের হেফাজতে আছে। ঘটনা স্থল পরিদর্শন করে মামলা রজু করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ