, , ,

মহেশপুরে রাস্তার পাশে ময়লার ভাগাড় ভোগান্তিতে পথচারী

আরো খবর

মহেশপুর প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর পৌরসভা কার্যালয়ের সামনে সড়কের পাশেই গড়ে উঠেছে ময়লার ভাগাড়। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ট্রাকে করে এনে এই স্থানে বর্জ্য ফেলা হচ্ছে। ফলে মহাসড়কের আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ, সৃষ্টি হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি।
সরজমিনে গিয়ে দেখা যায়, কলেজ স্ট্যান্ড থেকে বাইপাস সড়কের পাশে রাস্তা ঘেঁষে জমে আছে নানান ধরনের বর্জ্য।
এসব ময়লার দুর্গন্ধে হাঁটাচলা করা দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে সকাল ও দুপুর স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে সবচেয়ে বেশি।
পথচারী নাজমুল হোসেন বলেন, এই রাস্তা দিয়ে হেটে অথবা গাড়িতে গেলে নাক মুখ চেপে ধরতে হয়। একটু বাতাস হলেই দুর্হন্ধ চারদিকে ছড়িয়ে যায়।

ইজিবাইক চালক ডুলে মিয়া অভিযোগ, ময়লার ভাগাড়ে সারাদিন বিড়াল,কুকুর কাকের ভিড় লেগে থাকে। ওরা ময়লা ছড়িয়ে দেয় রাস্তায়। রাতে চলাচলের সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে । বৃষ্টি হলে তো রাস্তা পুরো নোংরা পানিতে ভরে যায়।

 

স্থানীয় পৌর বাসিন্দা ইনামুল হক দুলু জানান,পৌরসভা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এই স্থানে বর্জ্য ফেলে আসছে। আগে ময়লা ফেলার জন্য নদীর পাড়ের ফাঁকা জায়গা ছিল,কিন্তু এখন তা রাস্তার পাশে পুরোপুরি ময়লার স্তুপে পরিণত হয়েছে। নোংরা পানি মিশে যাচ্ছে নদীর পানিতেও, ফলে নদী দূষণের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় স্কুল ছাত্রী রিপা আক্তার বলেন,আমরা এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে যায় নাক চেপে ধরে দৌড়ে রাস্তা পার হতে হয়। বৃষ্টি হলে অবস্থা আরো খারাপ হয়।

 

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, জনবসতির এত কাছাকাছি বর্জ্য খেলা পরিবেশের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। এতে শুধু দুর্গন্ধই নয় নানা রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কাও থাকে।

 

মহেশপুর পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, মহেশপুর পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট কোন জায়গা নেই। এ কারণে আপাতত ওই স্থানে বর্জ্য ফেলা হচ্ছে। আমরা ইতিমধ্যে একটি স্থায়ী জায়গা চিহ্নিত করে এই সমস্যার সমাধান করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ