, , ,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রকৃত তথ্য

আরো খবর

গত ২১-৮-২৬ দৈনিক গ্রামের কাগজসহ কয়েকটি পত্রিকায় দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট । একটি স্বার্থান্বেষী মহল যশোর সদরের দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অত্যন্ত সৎ ও ন্যায়নীতি পরায়ন সুযোগ্য প্রধান শিক্ষক শাহজাহান আলী সাহেবের কাছ থেকে অন্যায়ভাবে ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পেরে প্রধান শিক্ষকের ব্যক্তিগত, সামাজিক ও প্রধান শিক্ষক হিসেবে তার দায়িত্বের সুনাম ও সম্মান ক্ষুন্ন করার জন্য এধরণের ভূয়া, গুজব সংবাদ পত্রিকায় সরবরাহ করেছে ।

প্রকৃত তথ্য হচ্ছে সর্বজন গ্রহণযোগ্য আদর্শ প্রধান শিক্ষক শাহজাহান আলী শতভাগ সরকারী বিধি মোতাবেক বিভিন্ন সময়ে দায়িত্বে থাকা নির্বাহী কমিটিসহ এলাকার গণ্য মান্য ব্যক্তিদের পরামর্শ ও সহযোগিতায় নিয়মমাফিক বিদ্যালয়ের যাবতীয় কাজ সহকর্মীদের সাথে নিয়ে সুচারুভাবে দায়িত্ব পালন করে আসছেন।

নিয়োগের ব্যাপারে শতভাগ সরকারী বিধি মোতাবেক ডিজির প্রতিনিধির উপস্থিতিতে নিয়োগ বোর্ড যিনি পরীক্ষায় প্রথম হন সেই প্রার্থীকেই নিয়োগ দানের সুপারিশ করেন । নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক কিংবা সভাপতির একক কোন কর্তৃত্ব নেই । প্রধান শিক্ষক শাহজাহান আলী অন্যায়, দূর্নীতি, অসৎ কাজকে মনে প্রাণে ঘৃণা করেন। প্রধান শিক্ষক পারিবারিকভাবেই অবৈধভাবে অর্থের মোহ থেকে দূরে থাকেন । মহিদুল ইসলাম শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অনৈতিক অভিযোগের ব্যাপারে তাকে চাকুরীর বিধি মোতাবেক শোকজ করা হয়েছে। সংগতকারণে প্রধান শিক্ষক কারোর প্রতি পক্ষপাতিত্ব বা স্বজনপ্রীতির করেন না ।

এ ব্যাপারে প্রধান শিক্ষককে নিয়ে ভুল বুঝে বিভ্রান্তি না ছড়াতে সবিনয় অনুরোধ করা গেলো ও বিদ্যালয়ের স্বার্থে এলাকার সকলকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করবার সহযোগিতা কামনা করা হয়েছে এবং প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে, পাশাপাশি প্রকাশিত সংবাদ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনসহ এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করা হলো ।

প্রধান শিক্ষক ও সহকর্মীবৃন্দসহ এলাকার সুধী মহল, দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়, সদর, যশোর ।

আরো পড়ুন

সর্বশেষ