অদ্য ১৫/১১/২৬ তারিখে দৈনিক নবচিত্রসহ কয়েকটি পত্রিকায় ’অধ্যক্ষ সফিকুলের জালিয়াতিতে প্রভাষক মিনারা খাতুনের চাকরি অন্শ্চিয়তায় ভুয়া নিয়োগে সরকারি কলেজে বেতন তুলছে আবু হানিফা ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট।
একটি স্বার্থান্বেসী ও চক্রান্তকারীমহল ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার শমশের নগর সরকারি ডিগ্রি কলেজের অত্যন্ত সৎ এবং ন্যায়নীতি পরায়ণ সুযোগ্য অধ্যক্ষ ড.সফিকুল ইসলাম সাহেবের কাছ থেকে বেআইনিভাবে ব্যক্তি স্বার্থ হাছিল করতে না পেরে তার ব্যক্তিগত সামাজিক ও পেশাগত কাজের সুনাম ও সম্মান ক্ষুন্ন করতে এইধরণের মিথ্যা তথ্য গুজব সংবাদ পত্রিকায় সরবরাহ করেছে।
প্রকৃত তথ্য হচ্ছে শমশের নগর সরকারি ডিগ্রি কলেজে বাংলা বিষয়ে প্রভাষক পদে আবু হানিফা সাহেবের নিয়োগ শতভাগ সরকারি বিধিমোতাবেক ও জাতীয় বিশ্ববিদ্যলয়ের বিধি অনুযায়ী ডিজির প্রতিনিধির উপস্থিতিতে নিয়োগ পরীক্ষা নিয়ে যোগ্যতা অনুসরে নিয়োগ বোর্ড প্রথম স্থান অধিকারীকে নিয়োগ দানের সুপারিশ করেছেন। নিয়োগের ক্ষেত্রে অধ্যক্ষের একক কোন কর্তৃত্ব নেই। অধ্যক্ষ কর্তৃক উক্ত নিয়োগ প্রক্রিয়ায় স্বাক্ষর জালিয়াতি এই ধরণের অভিযোগ নিছক কাল্পনিক মনগড়া ও ভুয়া। তার বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত খবরের বিন্দুমাত্র কোনো সত্যতা নেই।
বিধায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে এবং প্রকাশিত সংবাদ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনসহ এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।
অধ্যক্ষ ও সহকর্মীবৃন্দ
শমশের নগর সরকারি ডিগ্রি কলেজ ও এলাকার সুধিমহল
কালীগঞ্জ-ঝিনাইদহ
