, , ,

নড়াইলে সুলতান উৎসবে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে দু’দিনব্যাপী ‘সুলতান উৎসব’ উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্ত্বরে অনুষ্ঠিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস, এসএম সুলতান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক অনাদী বৈরাগী, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জী ও সহকারি কিউরেটর মেহেদী হাসান রানা।

প্রায় দুই শতাধিক শিশু এ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহন করে।## ছবি আছে।

আরো পড়ুন

সর্বশেষ