, , ,

নড়াইলে মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, ৩ শিক্ষক আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে মাদ্রাসার আবাসিক ছাত্রাবাসে অসুস্থ্য হয়ে সৈয়দ সুলায়মান ইসলাম (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকের মারপিটে ওই শিক্ষার্থী অসুস্থ্য হয় মারা গেছেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীর স্বজনেরা। তবে মারপিটের অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ঘটনায় বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে ওই মাদ্রাসার শিক্ষক ইউসুফ হায়দার, আসিফুর রহমান ও পাহাদ শেখকে আটক করেছে পুলিশ। নিহত সৈয়দ সুলায়মান ইসলাম নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের মারকাযুল কুরআন নামে একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং রামচন্দ্রপুর গ্রামের সৈয়দ ইকরাম আলীর ছেলে।

নিহত সোলায়মানের বাবা সৈয়দ ইকরামুল বলেন, মাদ্রাসার পক্ষ থেকে বুধবার সকালে আমাদের জানানো হয় সোলায়মান অসুস্থ। খবর পেয়ে আমরা মাদ্রাসায় গিয়ে আমার অসুস্থ ছেলেকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করি। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। আমার ছেলেকে মারপিট করার কারণে সে অসুস্থ হয়ে মারা গেছে বলে তিনি অভিযোগ করেন।

মারকাযুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুস সায়াদাৎ আল মামুন জানান, মাদ্রাসার কোনো শিক্ষক সেলায়মান নামের ওই ছাত্রকে কোনো প্রকার নির্যাতন করে নাই। ডাক্তারী পরীক্ষায় নির্যাতনের কোনো অভিযোগ পাওয়া গেলে এবং নির্যাতনের সঙ্গে আমাদের কেউ জড়িত থাকলে আইনানুযায়ী যে কোনো শাস্তি মেনে নেব।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিবুল ইসলাম বলেন, ডাক্তারী রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার তিন শিক্ষককে আটক করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ