, , ,

চিত্রা নদীর বাঁধে সৃজিত স্ট্রিপ ও তালবাগান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

আরো খবর

ববি কুমার অধিকারী: :
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীভাঙন রোধ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় চিত্রা নদীর উভয় পাড়ে ২০ সিডলিং কিমি (২০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা) স্ট্রীপ ও ৫ সিডলিং কিমি (প্রায় ২ হাজার তালের চারা) তালবাগান সরেজমিনে পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে “প্রকৃতিভিত্তিক সমাধানের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত উপকূলীয় দুর্যোগ প্রশমন প্রকল্পের আওতায় যশোর সামাজিক বন বিভাগ পানি উন্নয়ন বোর্ডের এই বাঁধে বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে।

মঙ্গলবার সকালে প্রতিমন্ত্রী নদী তীরবর্তী সুরক্ষা ও বনায়নের সার্বিক চিত্র পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন বন সংরক্ষক (সিএফ) মো: হারুন অর রশিদ খান, বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) অমিতা মন্ডল, সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রিয়াংকা হালদার, রেঞ্জার অফিসার এম এম মিজানুর রহমান সহ বন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সামাজিক বনায়নের সুবিধাভোগী জনগোষ্ঠী।

চিত্রা নদীর উভয় তীরের পাড় ভাঙন রোধ, বজ্রপাত থেকে সুরক্ষা এবং স্থানীয় বাস্তুতন্ত্রের টেকসই পুনরুদ্ধারে নদী বাঁধে বৈচিত্র্যময় বৃক্ষরোপণ করা হয়েছে।
চিত্রা নদীর উভয় তীরের বাঁধে সৃজিত মোট ২০ (বিশ) সিডলিং কিলোমিটার দীর্ঘ স্ট্রিপ বাগান এবং প্রাকৃতিক বজ্রপাত রোধে বিশেষ ভূমিকা রাখা ৫ (পাঁচ) সিডলিং কিলোমিটার দীর্ঘ তালবাগান পরিদর্শন ও তদারকি করেন প্রতিমন্ত্রী।

নদী তীরের জীববৈচিত্র্য ও পরিবেশগত সুরক্ষা সুসংহত করতে কদম, অর্জুন, জারুল, রেইন্ট্রি, মিনজিরি, মেহগনি, চিকরাশি, কাঠাল, ঝাউ, আমড়া, খয়ের, শিশু, উড়িআম, তেঁতুল, জলপাই, হরিতকী, কদবেল, পিটালী, আমলকি, কৃষ্ণচূড়া, সোনালু ও শিলকড়ইসহ দেশীয় প্রজাতির বৃক্ষচারা রোপণ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ