, , ,

সাতক্ষীরায় ঝনু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আরো খবর

সাদনান রহমান সিয়াম,সাতক্ষীরা:
সাতক্ষীরায় সন্ত্রাসী হামলায় নিহত আব্দুর রকিব ঝনুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের শ্রীডাঙ্গা মোড়ে এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নিহতের পিতা আব্দুর রশিদ, পিতা মৃত ছুরত আলী, চাচাতো ভাই আশরাফুল আলম ডাবলু, পিতা মৃত আছির উদ্দীন সরদার, চাচা সামছুর রহমান, পিতা মৃত পুড়ন সরদার, স্ত্রী মর্জিনা খাতুন, পিতা আঃ লতিফ সরদার, ভাবি হোসনেয়ারা, স্বামী মুকুল সরদার, চাচাতো ভাই ফয়ছাল আহম্মেদ, পিতা মৃত আব্দুল মাজেদ এবং ছোট ভাই বিল্লাল, পিতা আব্দুর রশিদ।

এ সময় বক্তারা বলেন, ঘটনার দিন জাহিদ, নজরুল, মনজুরুল আলম বাপ্পি, পায়রাডাঙ্গার রিফাতসহ আরও ৫০/৬০ জন ত্রাস সৃষ্টি করে ঝনুর ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে আব্দুর রকিব ঝনুর মৃত্যু হয়।

বক্তারা আরও বলেন, এ ঘটনায় মামলা হলেও মামলার অধিকাংশ আসামি এখনো গ্রেপ্তার হয়নি। রাজনৈতিক পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা পুলিশ প্রশাসনের পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে নিহত ঝনুর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরিশেষে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।

আরো পড়ুন

সর্বশেষ