সাতক্ষীরা/কলারোয় প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় এক হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের মুহাম্মদ ইকবাল হোসেনের দুই সন্তান Ñ তিন বছর বয়সী মেয়ে জান্নাতুল খাতুন এবং দুই বছর বয়সী ছেলে সানজাদুল ইসলাম।
এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই ভাই-বোন। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। বেশ কিছুক্ষণ পর পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর একসঙ্গে মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রামের বাতাস। এই ঘটনায় সিংহলাল গ্রামজুড়ে শোক বিরাজ করছে।
