সাতক্ষীরা/কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় শিশুকে যৌন হয়রানির অভিযোগে ৬৬ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটক ব্যক্তির নাম দুরুদ আলী।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বাকসা হঠাৎগঞ্জ ডাক্তারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, দুপুরের দিকে ওই শিশুটিকে একা পেয়ে প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ধরে ফেলেন এবং থানায় খবর দেন।
পরে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অভিযুক্তকে বিকেলে আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে।
