, , ,

লোহাগড়ায় যুবলীগের মিছিল করায় কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আটক

আরো খবর

লোহাগড়া প্রতিনিধি:

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নে পাচুড়িয়া এলাকায় ১০ নভেম্বর মঙ্গলবার আনুমানিক রাত দশটার দিকে ওই এলাকায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ছাত্রলীগের একটি মশাল মিছিল বের করে নানা ধরনের শ্লোগানে ইমরান ঠাকুর নামে কৃষি বিশ্ববিদ্যাল খুলনায় কর্মরত এক ব্যাক্তিকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানাগেছে ওসি শরিফুল ইসলামের নির্দেশনায় এস আই শাহিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পার মল্লিকপুর এলাকায় ১১ নভেম্বর বুধবার আনুমানিক বেলা ১ টা ৪৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে ইমরান ঠাকুরকে তার বাড়ির এলাকা থেকে গ্রেফতার করেছে।

স্থানীয় সুত্রে জানাগেছে ইমরান ঠাকুর (২৯) উপজেলার পারমল্লিকপুর গ্রামের মোস্তাক আহমেদ ঠাকুরের ছেলে। তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন।

এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন গতকাল রাতে ইউনিয়নের পাচুড়িয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল বের করে তারই ধারাবাহিকতায় ইমরান ঠাকুরকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ