বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোলে নাশকতার পরিকল্পনার অভিযোগে পৃথক অভিযানে চারজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে প্রথম দুজনকে এবং ভোরবেলা পৃথক অভিযানে আরও দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হাসান মাহমুদ প্রিন্স (৪৩)ইজাজ আহম্মেদ (২১) আব্দুর রহমান মিলন (৪০) ও মশিউর রহমান (৪২),
আটক চারজনই বেনাপোল পোর্ট থানা এলাকার বাসিন্দা।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। বেনাপোল একটি গুরুত্বপূর্ণ ব্যবসা ও বাণিজ্যিক এলাকা। এ এলাকার শান্তিপূর্ণ পরিবেশ, ব্যবসা-বাণিজ্য ও জননিরাপত্তা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, বেনাপোলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নাশকতার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
