, , ,

লোহাগড়া ক্লাবের উদ্যোগে ৪৫ জন অসহায় চক্ষু রোগীর চিকিৎসা সেবা প্রদান

আরো খবর

লোহাগড়া( নড়াইল) প্রতিনিধি

নড়াইল জেলার লোহাগড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী লোহাগড়া ক্লাবের উদ্যোগে চোখে সানি পড়া রোগীদের ঢাকায় চক্ষু হাসপাতালে অপারেশন করা হয়েছে।

ক্লাব সুত্রে জানাগেছে কিছুদিন আগে লোহাগড়া ক্লাবে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল তারই ধারাবাহিকতায় চোখে সানি পড়া জটিল রোগীদের ঢাকার আগারগাঁও অবস্থিত লায়ন আই এন্ড জেনারেল হাসপাতালে ১৪ নভেম্বর শনিবার থেকে ৪৫ জন রোগীকে অপারেশন করা হয়।

মানবতার ফেরিওয়ালা, লোহাগড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ঐতিহ্যবাহী লোহাগড়া ক্লাবের সভাপতি এ্যাডঃ কামরুজ্জামান কচি লোহাগড়া থেকে আগত রোগীদের খোঁজ খবর নেওয়ার জন্য হাসপাতালে ছুটে যান। এসময় তিনি রোগীদের শারিরীক ও পারিবারিক খোজ খবর নেন। উল্লেখ্য যে ৪৫ জন রোগী চিকিৎসা বাবদ ব্যায় লোহাগড়া ক্লাব বহন করেছে।তিনি রোগীদের সাহস ও মানষিক শক্তি যোগান এবং সবরকম সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন

লোহাগড়া ক্লাবের সভাপতি এ্যাডঃ কামরুজ্জামান কচি বলেন সমাজে অনেক দুঃস্থ অসহায় মানুষ আছে যাদের চিকিৎসা করার টাকা নেই তাই মানবিক কারনে তাদেরকে ঢাকায় এনে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। মানবতার ফেরিওয়ালা কচি তিনি রোগীদের সাহস ও মানষিক শক্তি যোগান এবং সবরকম সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
তিনি আরো বলেন চিকিৎসা চলমান থাকবে। আর মানুষের মুখে হাসি ফোটানো আমাদের বড়প্রাপ্তি।

চিকিৎসা নেওয়া কয়েকজন রোগী বলেন আমরা চোখে দেখতে পারতাম না, আমাদের টাকাও ছিলো না, কচি স্যার আমাদের চোখ অপারেশন করার ব্যাবস্থা করে দিয়েছেন। আল্লাহ উনাকে আরো বড় করুক এই দোয়া করি আল্লার কাছে।

লোহাগড়া সুশীল সমাজ মনে করেন এটি মানবিক,মানব সেবা মুলক কাজ,এ কর্মকাণ্ডে লোহাগড়া ক্লাবের সকল সদস্য তথা ক্লাবের সভাপতি এ্যাডঃ কামরুজ্জামান কচিকে লোহাগড়াবাসীর পক্ষথেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।এরকম কচি যেন লোহাগড়ার প্রতিটি ঘরে জন্ম নেয়।

মানবতার সেবায়, মানুষের কল্যাণে- লোহাগড়া ক্লাব সবসময় মানুষের পাশে।

আরো পড়ুন

সর্বশেষ