, , ,

অনলাইন জুয়াচক্রের সাথে সখ্যতা, এসআই আল মামুনের শাস্তিমূলক বদলি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
অনলাইন জুয়াচক্রের সঙ্গে সখ্যতা ও ঘুষ লেনদেনের অভিযোগে যশোরের উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আল মামুনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) নির্দেশে তাঁকে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর কোতোয়ালি থানা থেকে এসআই আল মামুনকে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে বদলি করা হয়। এর আগে তিনি প্রায় এক মাস ওই ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণের পর তাঁর বিরুদ্ধে অনলাইন জুয়াচক্রের সঙ্গে সখ্যতা এবং ওই চক্রের কাছ থেকে বিভিন্ন ধরনের সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিআইজির নির্দেশে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান,অভিযোগের ভিত্তিতে ডিআইজির নির্দেশে এসআই আল মামুনকে খুলনা আরআরএফে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হবে। পুলিশ সুপার একজন পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেবেন।

আরো পড়ুন

সর্বশেষ