, , ,

অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক ইমরানের তিন দিনের রিমান্ড

আরো খবর

বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় গ্রেপ্তার সহকারী শিক্ষক ইমরান হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ এ আদেশ দেন।

ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকারা (রানাভাটা) এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৬ অক্টোবর বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের বাথরুম থেকে শিক্ষকদের বাথরুমে নিয়ে ধর্ষণ করেন ইমরান হোসেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ছুটি দেওয়া হয়।

পরদিন পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায় শিশুটি। পরে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় শিশুটির বাবা ২৭ অক্টোবর অভয়নগর থানায় ইমরান হোসেনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে ১০ নভেম্বর ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর মিরপুর-১ এলাকার বউবাজার বটতলা মোড় থেকে তাকে আটক করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা অভয়নগর থানার এসআই হোসেন আলী আসামিকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন

সর্বশেষ