নিজস্ব প্রতিবেদক:নাশকতা কমর্কান্ডের অভিযোগে যশোরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২৬ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। গত রোববার (২২) নভেম্বর যশোরের ৯ টি থানার ও ডিবি পুলিশ আলাদা অভিযান চালিয়ে ওই ২৬ জনকে আটক করে বলে পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে।
এদের মধ্যে কোতোয়ালি থানায় আছে ৬ জন। এই ছয়জনের মধ্যে এজাহারভুক্ত আসামি আছেন একজন।
বাকি পাঁচজনের নাম বিভিন্ন সময় মামলার তদন্তে সম্পৃক্ততা থাকায় তাদের নাম উঠে এসেছে। এজাহার ভুক্ত আসামির নাম কামাল হোসেন পর্বত। তিনি যশোর শহরের প্রথম কসবা আমতলা এলাকার মৃত জমিরুল ইসলামের ছেলে এবং জেলা যুবলীগ শহর কমিটির সাবেক সভাপতি। বাকি পাঁচজন হলেন ফেরদৌস হোসেন, মুরাদ হোসেন মিলন, একলাস, আলম খন্দাকার এবং আনসার হোসেন।
কোতোয়ালী থানার পরিদর্শক তদন্ত বদরুজ্জামান মোল্লা জানিয়েছেন, পুরাতনকসবা শহীদ মিনার এলাকায় সরকার বিরোধী বিক্ষোভ মিছিল করার অভিযোগে কোতোয়ালী থানায় একটি মামলা হয়। এই মামলা এজাহারভুক্ত আসামি কামাল হোসেন পর্বত। তাকে এই মামলায় আদালতে পাঠানো হবে। বাকি পাঁচজনকেও বিভিন্ন মামলায় আদালতে চালান দেয়া হবে।
