, , ,

নড়াইলে শিশু শিক্ষার্থী ধর্ষণ, অভিযুক্তের যাবজ্জীবন কারদন্ড

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আসাদ মোল্যা (৫০) নামে একব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসাদ মোল্যা নড়াগাতী থানার মহাজন গ্রামের উত্তরপাড়া এলাকার আমির মোল্যার ছেলে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে শিশুটির বাবা-মা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় বাড়িতে তাদের মেজো মেয়ে (৮) একা ছিল। এসময় দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিবেশী আসাদ মোল্যা শিশুটির বাড়িতে এসে তার বাবা-মায়ের খোঁজ করেন। তাঁরা বাড়িতে নেই জানতে পেরে আসাদ ঘরে প্রবেশ করে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন।

পরে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আসাদ পালিয়ে যান। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে শিশুটির বাবা-মা বাড়িতে ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে ভ্যানে করে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ২৫ মার্চ নড়াগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রমে বাদীসহ মোট আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেন।

এবিষয়ে নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ বলেন, শিশু ধর্ষণ মামলায় আসাদ মোল্যা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। ##

আরো পড়ুন

সর্বশেষ