, , ,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রকৃত তথ্য

আরো খবর

গত ২৯/১১/২৬ দৈনিক গ্রামের কন্ঠসহ কয়েকটি পত্রিকায় ‘দেয়াড়া ইউনিয়ন পরিষদ প্রশাসকের বিরুদ্ধে সরকারি বরাদ্দের টাকা নয় ছয় ও আত্মসাতের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট।
একটি স্বার্থান্বেসীমহল দেয়াড়া ইউনিয়ন পরিষদের অত্যন্ত সৎ ও ন্যায়নীতি পরায়ণ দায়িত্বশীল প্রশাসক সাঈদ সাহেবের কাছ থেকে বেআইনীভাবে ব্যক্তিস্বার্থ হাছিল করতে না পেরে তার ব্যক্তিগত, সামাজিক ও প্রশাসক হিসেবে তার কাজের সুনাম ও সম্মান ক্ষুন্ন করতে এ ধরণের বানোয়াট, মিথ্যা ও গুজব সংবাদ পত্রিকায় সরবরাহ করেছে।

প্রকৃত তথ্য হচ্ছে দেয়াড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক সাঈদ সাহেব শতভাগ সরকারি বিধি মোতাবেক স্থানীয় সরকার নিয়মনীতি অনুযায়ী সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পরিষদের সরকারি উন্নয়নমূলক কাজ সিডিউল অনুযায়ী সততা ও স্বচ্ছতার সঙ্গে প্রকল্পের করা হয়। উন্নয়ন বরাদ্দের টাকা প্রশাসক কর্তৃক আত্মসাত প্রশাসকের বিরুদ্ধে এ ধরণের অভিযোগ নিছক কাল্পনিক, মনগড়া ও উদ্দেশ্যমূলক। কারণ ইউনিয়ন পরিষদ প্রশাসক ইউনিয়নের উন্নয়মূলক বরাদ্দের কাজ শতভাগ সিডিউল অনুযায়ী করা হয়। অর্থ আত্মসাত কিংবা সরকারি অর্থ নয় ছয় এ ধরণের অভিযোগের বিন্দুমাত্র কোন সত্যতা নেই। সাঈদ সাহেব অন্যায়, দুর্নীতি ও অসৎ কাজকে মনেপ্রাণে ঘৃনা করেন। সরকারি বরাদ্দের কাজে সংশ্লিষ্ট প্রকৌশলী, প্রকল্প সভাপতিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উন্নয়ন মূলক কাজ কঠোর মনিটরিংএ দেখভালপূর্বক উন্নয়ন মূলক কাজের গুণগত মান ও সিডিউল অনুযায়ী হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
বিধায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে এবং প্রকাশিত সংবাদ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনসহ এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হলো।

আবু সাঈদ, দেয়াড়া ইউনিয়ন পরিষদ প্রশাসক ও পরিষদবর্গ সহ ইউনিয়নের সচেতন মহল, দেয়াড়া ইউনিয়ন, সদর, যশোর।

আরো পড়ুন

সর্বশেষ