বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা, খবর শুনে হার্টএটাকে  বৃদ্ধের মৃত্যু

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আলফু শেখের ছেলে দলিল লেখক বরকত শেখ ওরফে সাহেব আলী (৫৬) খুন হয়েছেন। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পর খবর শুনে প্রতিপক্ষে কেরামত মোল্যা (৭০) হার্টএটাকে সন্ধ্যা ৬টার দিকে মৃত্যুবরণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে জমির মালিকানা নিয়ে বরকত শেখের সাথে ও প্রতিপক্ষ মোঃ রকি মিয়ার বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে পাংখারচর চৌরাস্তা বাজারে একটি সালিশ বসলে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কেরামত মোল্যার ছেলে রকি মোল্যা দলবল নিয়ে বরকত শেখকে দেশীয় অস্ত্র নিয়ে মাথায় আঘাত করলে বরকত গুরুতর আহত হন। পরে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান। এদিকে মৃত্যুর খবর শুনে প্রতিপক্ষ রকি মিয়ার বাবা কেরামত হার্টএটাক করে সন্ধ্যায় মারা যান।
লোহাগড়া থানার ওসি মোঃ নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকান্ডে জড়িতরা পালিয়েছে। পাংখারচর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ