বিশেষ প্রতিনিধি
মেয়াদউত্তীর্ণ ওষুধ, ফ্রিজে বরফ জমা, ওষুধের স্যাম্পল রাখা এবং ভুয়া ওষুধ বিদেশি চলে চালানোর অভিযোগে জামান মেডিসিন কর্ণার নামে এক ওষুধের দোকানীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দোকানটি যশোর শহরের জেল রোড কুইন্স হাসপাতালের বিপরীতে অবস্থিত।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান ও জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস মঙ্গলবার দুপুরে ওই অভিযান পরিচালনা করেন।
জানাগেছে, ভোক্তা অধিকার সংরক্ষণের একটি টিম ওই দোকানে গিয়ে বিক্রির জন্য নয় এমন স্যাম্পল ওষুধ পান। এছাড়া ওষুধ রাখার ফ্রিজে জমাকৃত বরফে ভেজা ওষুধ এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এছাড়া ওই দোকানে একটি নাকের ওষুধ ছিলো; যার বডিতে মেইড ইন ইন্ডিয়া লেখা। কিন্তু কিউআরকোড ব্যবহার করে দেখাগেছে সেটি ভুয়া। এইসব অভিযোগে ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
