, , ,

অভয়নগরে তুলার কারখানায় ভয়াবহ আগুন

আরো খবর

নিজস্ব প্রতিনিধি:যশোরের অভয়নগ উপজেলার আলীপুর ভাঙ্গাগেট এলাকায় একটি তুলার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কারখানার সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

কারখানার পরিচালক ও স্থানীয়রা জানান,ভাঙ্গাগেট এলাকার পবিত্র সাহার কারখানায় গার্মেন্টসের ঝুট দিয়ে তুলা তৈরি হতো। আজ রাত ৮টার দিকে কারখানার বাইরে থাকা তুলার স্তুপ থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুনে এক কোটি টাকার তুলা পুড়ে গেছে। এছাড়া অবকাঠামোগত ব্যাপক ক্ষতি হয়েছে।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়ায় মণিরামপুর উপজেলা ও যশোর শহর থেকে আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

তিনি আরো জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখন‌ বলা সম্ভব হচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবেন।

 

আরো পড়ুন

সর্বশেষ